কম্পিউটারে স্ক্রিনশট তোলার সহজ উপায়

তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার এখন নিত্য প্রয়োজনীয় প্রযুক্তির একটি। ল্যাপটপ কম্পিউটার এর চাহিদা এত বেড়ে গেছে যে প্রত্যন্ত গ্রামেও এখন ইন্টারনেট সুবিধা যুক্ত ল্যাপটপ কম্পিউটার দেখা যায়। 

প্রযুক্তির এই বিকাশের সাথে ধীরে ধীরে দক্ষ জনশক্তিও বাড়ছে৷ কম্পিউটারের দক্ষতা এখন বেশ প্রয়োজনীয় লাইফ স্কিল গুলোর মধ্যে একটি৷ কম্পিউটারের খুঁটিনাটি বিষয়ে জ্ঞান রাখলে বন্ধুমহলে সবাই সমীহের চোখে দেখে।

আপনাদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে আমাদের আজকের এই লেখার বিষয়বস্তু হিসেবে রয়েছে কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সে বিষয়ের আইডিয়া। এই পোস্টে আমরা কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করব। তো আর দেরি কেনো। চলুন শুরু করা যাক। 

কম্পিউটারে স্ক্রিনশট কেন নেবেন

আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে কম্পিউটার ব্যবহার করতে হয়৷ আপনাকে যদি কখনো কম্পিউটারে বসে কোনো অফিসিয়াল প্রজেক্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে প্রজেক্টের বিভিন্ন অংশে কম্পিউটারে স্ক্রিনশট  (screenshot) এর প্রয়োজন হয়। তাছাড়া আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে, বা আপনি যদি ফ্রিল্যান্স ব্লগার হয়ে থাকেন তাহালে ব্লগে বিভিন্ন কনটেন্ট লেখার সময় আপনার অবশ্যই স্ক্রিনশট তোলার প্রয়োজন হবে। তাছাড়াও কম্পিউটারের বিভিন্ন Troubleshoot শনাক্ত করার ক্ষেত্রেও কম্পিউটারে স্ক্রিনশট তোলার প্রয়োজন হয়।

কম্পিউটারে স্ক্রিনশট তোলার উপায়

কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার কয়েক ধরনের পদ্ধতি রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে সহজ কিছু উপায় নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব। কম্পিউটারে স্ক্রিনশট তোলার সহজ কয়েকটি পদ্ধতি হলো–

  • Short Cut Key ব্যবহার করে সহজেই স্ক্রিনশট তোলা।
  • PrtSc এবং Paint কি ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া।
  • Snipping Tool ব্যবহার করে স্ক্রিনশট তোলা।
  • Skitch সফটওয়্যার ব্যবহার করে সেটি দিয়ে স্ক্রিনশট তোলা।

উইন্ডোজ কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয়

উইন্ডোজ বিশ্বের জনপ্রিয়তম কম্পিউটার অপারেটিং সিস্টেম। আমাদের দেশের বেশিরভাগ কম্পিউটারই উইন্ডোজ চালিত। তো,আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে উইন্ডোজ কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। উত্তরটি হচ্ছে, উইন্ডোজ চালিত কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার বেশ সহজ ও প্রচলিত একটি পদ্ধতি রয়েছে।

প্রচলিত এই পদ্ধতিটি হচ্ছে আপনার কম্পিউটারের কিবোর্ডে থাকা Windows  বাটনের সাথে সাথে PrtSc বাটন একসাথে Press করে ধরা। এভাবে একসাথে চেপে ধরলেই স্ক্রিনশট উঠে যাবে। তবে এই পদ্ধতিতেই আপনি শুধু Windows 10 চালিত কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন। Windows 7, Windows 8 ও Windows 9 এ এভাবে স্ক্রিনশট নেওয়া যায় না। এগুলোতে স্ক্রিনশট নেওয়ার আরেকটি সহজ পদ্ধতি রয়েছে। সেটি নিয়ে আমরা হয়তো পরের কোনো লেখায় আলোচনা করব।

তবে আজকের লেখায় আমি কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার এমন কিছু সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই সব ধরনের কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারবেন। তাছাড়া স্ক্রিনশট তোলার পর সেগুলো এডিটও করতে পারবেন। অর্থাৎ, আপনি Windows 7, Windows 8, Windows 10 সহ সব উইন্ডোজ OS এ এই পদ্ধতি গুলো ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবেন।

Snipping Tool দিয়ে স্ক্রিনশট তোলার উপায়

Snipping Tool হচ্ছে উইন্ডোজ চালিত কম্পিউটারে থাকা একটি  বিশেষ সফটওয়্যার। আপনি যেকোনো উইন্ডোজ OS (Operating System) চালিত কম্পিউটারেই এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। উইন্ডোজ চালিত কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্যই মূলত এই Tool বা সফটওয়্যারটি দেওয়া হয়।

 

আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম  চালিত কম্পিউটারে Snipping Tool দিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সংক্ষেপে পদ্ধতিটি হলো–

 

  • প্রথমেই আপনি কম্পিউটার স্ক্রিনের নিচের দিকে থাকা “Windows Icon বা Start Button” এ ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি একটি Search Box দেখতে পাবেন।
  • সার্চ বক্স দেখতে পাবার পর সেই বক্সে “Snipping Tool” টাইপ করে সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ রেজাল্ট আসার পর আপনি Snipping Tool Icon টি দেখতে পাবেন।
  • এরপর সরাসরি Snipping Tool সফটওয়্যারে ক্লিক করুন। সফটওয়্যারটি Open হয়ে যাবে। 
  • Software টি Open হওয়ার পর আপনি বেশ কিছু অপশনসহ একটি বাক্স দেখতে পাবেন। অপশনগুলো থেকে আপনি “New” ট্যাব এ ক্লিক করুন। 
  • New ট্যাব এ ক্লিক করার পর কম্পিউটার স্ক্রিনের কতটুকু অংশ আপনি স্ক্রিনশট হিসেবে Save করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। 
  • স্ক্রিনের যতটুকু অংশ আপনি স্ক্রিনশট হিসেবে নিবেন সেটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনাকে Snipping টুলে মাধ্যমে আপনার কম্পিউটারে সেইভ করার অপশন দেওয়া হবে।
  • তারপর Snipping Tool সফটওয়্যারে File > Save as অপশনে গিয়ে Save করে ফেলুন।

 

ব্যস হয়ে গেলো। এরপর আপনি নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে স্ক্রিনশট খুঁজে বের করুন। 

PrtSc এবং Paint ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া

 

আপনার যেকোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে আপনি কোনো অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার না করেই PrtSc এবং Paint ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবেন। উইন্ডোজের বিল্ট ইন সফটওয়্যার  Paint, ব্যবহার করে আপনি স্ক্রিনশট তুলে ছবিকে ছোট বা বড় করতে পারবেন।

 

PrtSc এবং Paint ব্যবহার করে কম্পিউটারে স্ক্রিনশট তোলার পদ্ধতি অনেক সহজ। নিচে পদ্ধতিটি বর্ণনা করা হলো–

 

  • স্ক্রিনশট তোলার জন্যে প্রথমে আপনার কম্পিউটারের কিবোর্ডের PrtSc বাটনে Press করুন। 
  • PrtSc বাটনে ক্লিক করার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্লিপবোর্ডে কারেন্ট স্ক্রিন যা যা আছে সেই ছবি কপি হয়ে যাবে।
  • এরপর আপনি সেই কপি হওয়া ইমেজটি Paint সফটওয়্যার ব্যবহার করে আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেভ করে নিতে 
  • পারবেন।
  • ইমেজটিকে save করার জন্য প্রথমে Paint সফটওয়্যার Open করে নিতে হবে।
  • Paint সফটওয়্যারটি Open হওয়ার পরে আপনার কিবোর্ডের “Ctrl + V” তে Press করতে হবে। মাউস ব্যবহার করে Paint এ থাকা Paste অপশনে ক্লিক করলেও ইমেজটি পেস্ট হয়ে যাবে।
  • এরপরে Paint Software এ আসা আপনার ইমেজটি File > Save as এ গিয়ে নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করলেই আপনার কম্পিউটারে স্ক্রিনশটটি সেভ করতে পারবেন।

Skitch সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নেওয়া

 

এতক্ষন তো আমরা বেশ কিছু সহজ পদ্ধতিতে কম্পিউটারে স্ক্রিনশট তোলার ব্যাপারে আলোচনা করলাম। এই পদ্ধতিগুলোর মাধ্যমেও যদি আপনার স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, তাহলে Skitch নামের একটি সফটওয়্যার ডাউনলোড করে এর সাহায্য নিয়ে কম্পিউটারে স্ক্রিনশট তোলা যায়৷ Skitch সফটওয়ারের একটি বিশেষ দিক হলো, এর সাহায্যে আপনি স্ক্রিনশট এডিট করতে পারবেন।  এছাড়া এই স্ক্রিনশটে গ্রাফিক্স ডিজাইনও করতে পারবেন।

 

skitch এপসের সাহায্যে স্ক্রিনশট নেওয়াও বেশ সহজ। তবে এক্ষেত্রে  Skitch Software টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এটিই শুধুমাত্র কঠিন কাজ। skitch এপসের সাহায্যে কম্পিউটারে স্ক্রিনশট তোলার পদ্ধতি নিচে বর্ণনা করা হলো–

 

  • প্রথমে আপনার উইন্ডোজ চালিত কম্পিউটারে Skitch সফটওয়্যারটিতে ক্লিক করে  Open করুন। অর্থাৎ  খেয়াল রাখার বিষয় হচ্ছে, যখনি আপনার যখন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে তখনি, আপনাকে সফটওয়ারটি ওপেন করে নিতে হবে। 
  • skitch সফটওয়ারটি ওপেন হয়ে গেলে এরপর আপনি স্ক্রিনের উপরের দিকে Screen Snap অপশন দেখতে পাবেন। স্ক্রিনশট তোলার প্রয়োজন হলে এখানে ক্লিক করুন।
  • এবার screen snap এ ক্লিক করার পরে আপনার কম্পিউটারের স্ক্রিনে থাকা কোন অংশ আপনি স্ক্রিনশট নিতে চান সেটি সিলেক্ট করুন।
  • সিলেক্ট করার পর বেছে নেওয়া অংশটুকু আপনি Skitch Software এ দেখতে পাবেন। এবার এ সফটওয়্যারে আসা ইমেজটিকে কম্পিউটারে সেইভ করার জন্য “Save Image As” অপশনে ক্লিক করতে হবে। এরপর পছন্দমতো ফরম্যাটে সেভ করে নিন।

 

ব্যস কাজ শেষ। এরপর স্ক্রিনশট কম্পিউটারে সেইভ হয়ে যাবে।

শেষ কথা

তো এই ছিল কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট তুলবেন সে বিষয়ে আমাদের আজকের এই পোস্ট। এই পোস্টটি শুরু থেকে পড়ে থাকলে আশা করি কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট তুলতে হয় সে বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকবেনা। পোস্টটি ভালো লেগে থাকলে আপনাদের সোসাল মিডিয়ায় শেয়ার করবেন৷ আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে ভুলবেন না।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top