মোবাইলে টিভি দেখার সেরা ৫ টি এপস

একসময় মানুষের সাথে মানুষের যোগাযোগের প্রধান অনুষঙ্গ ছিল চিঠি। চিঠির যুগ তো সেই কবেই শেষ৷ এরপরে এসেছে টেলিফোনের যুগ। তারযুক্ত টেলিফোন মানুষের যোগাযোগকে করেছিল অনেক সহজ। তবে এতেই শেষ নয়৷ নিত্য নতুন আবিষ্কারের নেশায় মত্ত মানুষ এরপর আবিষ্কার করেছে স্মার্টফোন।

 

টিভি আমাদের দেশে বিনোদনের প্রধানতম অনুষঙ্গ। সেই গত শতাব্দীর শেষ দিক থেকেই বাড়ির ছেলে বুড়ো সকলেরই অবসর সময়ের বিনোদন হচ্ছে টিভি দেখা৷ তবে যুগ পরিবর্তন হয়েছে৷ এন্টেনাযুক্ত সেই বড় আকারের টিভির জায়গা নিয়েছে স্মার্টফোন। আমাদের হাতে থাকা সাধারণ স্মার্টফোনের মাধ্যমেই এখন হাজার হাজার চ্যানেল দেখা সম্ভব হচ্ছে।

 

তবে মোবাইলে টিভি দেখার জন্য আমাদের বেশ কিছু পদ্ধতি মেনে চলতে হয়। আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই পোস্টের বিষয়বস্তু নির্ধারণ করেছি মোবাইলে টিভি দেখার সেরা এপস নিয়ে। এই পোস্টটি পড়লে আপনারা জানতে পারবেন মোবাইলে টিভি দেখার সেরা ৫ টি এপস নিয়ে। চলুন শুরু করা যাক!

 

মোবাইলে টিভি দেখতে কি কি লাগে

 

মোবাইলে টিভি দেখতে চাইলে আপনার ফোন অবশ্যই স্মার্টফোন হতে হবে। আইওএস বা এন্ড্রয়েড চালিত স্মার্টফোন হলেই মোবাইলে টিভি দেখা সম্ভব। আপনার এন্ড্রয়েড ফোনের আপডেট ভার্সনের স্মার্টফোনে নির্দিষ্ট কিছু এপস নামিয়ে নিলে সহজেই আপনি মোবাইলে টিভি দেখতে পারবেন। 

 

মোবাইলে টিভি দেখার সেরা এপস

 

মোবাইলে টিভি দেখার জন্য হাজার হাজার এপস রয়েছে৷ এদের মধ্যে বেশ কিছু এপস রয়েছে যেগুলোতে সাবস্ক্রাইব করার প্রয়োজন পড়ে। এই সাবস্ক্রিপশন দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যেকোনো পদ্ধতিতেই হতে পারে। মোবাইলে টিভি দেখার সেরা এপস গুলোর মধ্যে রয়েছে Jago Bd, Bioscope Live, Toffee, Bongo, Binge ইত্যাদি। 

 

এখানকার প্রতিটি এপসেরই কিছু সুবিধা ও কিছু অসুবিধা রয়েছে। এই সুবিধা অসুবিধা বিবেচনা করা আপনারাই মোবাইলে টিভি দেখার সেরা এপস নির্বাচন করবেন।

 

মোবাইলে টিভি দেখার সেরা ৫ টি এপস

লেখাটির এই পর্যায়ে আমরা মোবাইলে টিভি দেখার সেরা ৫ টি এপস নিয়ে আলোচনা করব।

 

Bongo Bd

 

Bongo Bd সারাবিশ্বেই বাংলা বিনোদনের ক্ষেত্রে একটি এন্টারটেইনমেন্ট লাইব্রেরী হিসেবে পরিচিত। আপনার স্মার্টফোনে Bongo Bd এপস নামিয়ে আপনি একদম ফ্রিতে ব্লকবাস্টার মুভি, লেটেস্ট নাটক, লাইভ নিউজ, খেলাধুলা ও ওয়েব সিরিজ সহ আরও অনেক কিছুতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। Bongo Bd এপটি ব্যবহার করলে প্রতিদিনই আপনি নতুন কিছু নাটক বা ভিডিও পাবেন।

 

তবে আমরা তো জাঞ্জ পৃথিবীর কোনো কিছুই বিনামূল্যের না। এই এপসের একটা সমস্য হলো Bongo এপসে প্রবেশ করার পর থেকেই কিছুক্ষন পর পর আপনাকে অ্যাড এর যন্ত্রনা সহ্য করতে হবে। তবে এটি কাটানোরও উপায় আছে। এক্ষেত্রে আপনাকে তাদের প্যাকেজ কিনতে হবে। অ্যাড যে অনেক বেশি দেখায় সেটাও না। সাধারন ব্যবহারের জন্য তাই আশা করি এতে আপনার কোনো প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে না। অর্থাৎ আপনি একদম বিনামূল্যেই Bongo bd এপসটির প্রত্যেকটি চ্যানেল ও কন্টেন্টে প্রবেশ করতে পারবেন।

 

Bongo এপসটির বর্তমান ফিচার গুলো হলো–

 

  • এই এপসের মাধ্যমে ১৫,০০০ এরও বেশী ফুল মুভি, নাটক, টিভি শোতে প্রবেশ করতে পারবেন।
  • Bongo Originals নামে  যেকোনো ইন্টারনেট কনেক্টেড ডিভাইসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই প্রতিনিয়ত নতুন কন্টেন্ট তালিকায় যোগ হতে থাকবে।
  • ভিডিও বা মুভি ডাউনলোড করার অপশন আছে।
  • স্মার্টফোন থেকে থেকে Cast screen ব্যবহার করে বড় স্ক্রিনে দেখার সুযোগ।
  • সাবস্ক্রাইব করলে এই এপস থেকে এড ফ্রি টিভি উপভোগ করতে পারবেন।
  • Bongo এপসে কোনো প্রিমিয়াম চ্যানেল এর ঝামেলা নেই। অর্থাৎ ফ্রিতে সব গুলো টিভি চ্যানেলই দেখা সম্ভব৷ 

Bioscope LIVE TV

মোবাইলে লাইভ টিভি দেখার জন্য Bioscope LIVE TV একটি অসাধারণ অ্যাপ। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন এপসটি ডেভেলপ করেছে। Bioscope LIVE TV ই বাংলাদেশের  প্রথম লাইভ টিভি এপ্লিকেশন যেটিকে আপনি যেমন আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন, আবার  তেমনি নিজের ল্যাপটপ বা ডেস্কটপেও ব্যবহার করতে পারবেন। Bioscope LIVE TV এপসের দ্রতগতির ভিডিও স্ট্রিমিং এই এপসের সবচেয়ে বড় সুবিধা গুলোর অন্যতম।

Bioscope live Tv এপস এর ভিতরে প্রবেশ করলে মেনুবার আর চ্যানেল গুলোর সাজসজ্জায় বেশ সুন্দর ডিজাইন ব্যবহার করা হয়েছে। আর এখানে আরও বড় সুবিধা হলো আপনারা এই এপসে লোকাল এবং ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল গুলোও সহজেই উপভোগ করতে পারবেন।

Bioscope LIVE TV এর আরেকটি দারুণ ফিচার হচ্ছে সার্চবারের সুবিধা। এখানে আপনার পছন্দের যেকোনো মুভি খুঁজে দেখতে হলে শুধুমাত্র  সার্চ বারে নামটি লেখলেই আপনার মুভিটি আপনি পেয়ে যাবেন। আর তাছার Bioscope LIVE TV প্রাইম তো আছেই।

Bioscope LIVE TV এপসটির ফিচার গুলি হলো–

  • আপনার ফোনের লোকেশনের উপর ভিত্তি করে লোকাল এবং ইন্টার ন্যাশনাল লাইভ টিভি চ্যানেল  দেখার সুবিধা।
  • টিভির প্রোগ্রাম বিষয়ে আপডেট থাকার জন্য টিভি প্রোগ্রাম গাইড এর সুবিধা।
  • সাবস্ক্রাইব করলেই পাবেন এক্সক্লুসিভ কন্টেন্ট এবং Bioscope Originals 
  • এই এপসে রয়েছে দেশী বিদেশী টিভি সিরিজ এর বিশাল কালেকশন।
  • Bioscope Live Tv এপসে রয়েছে Catchup টিভি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের টিভি শোর রেকর্ডেড অংশ। 
  • এই এপসের রয়েছে এক্সক্লুসিভ মিউজিক ভিডিও কালেকশন। 

Jagobd – Bangla TV(Official)

Jagobd – Bangla TV(Official) হলো দেশের জনপ্রিয়তম মোবাইলে টিভি দেখার অফিসিয়াল এন্ড্রোয়েড এপস। এপসটি ডেভেলপ করেছে Jagobd.com। এই এপসটির মাধ্যমে যেমন আপনারা মোবাইলে টিভি চ্যানেল দেখতে পারবেন, তার সাথেই বিভিন্ন খরবের কাগজও পড়তে পারবেন। JagoBd এপসটির বৈশিষ্ট্য হলো এই এপসে টিভি দেখতে বা পত্রিকা পড়তে আপনার এক টাকাও খরচ করতে হবে না। 

জাগো বিডিতে রয়েছে আইপিটিভির সুবিধা। অর্থাৎ দেশে বিদ্যমান সকল টিভি চ্যানেলের পাশাপাশি আইপিটিভি চ্যানেল গুলোও আপনি এই এপসের মাধ্যমে এনজয় করতে পারবেন। JagoBd এপসের মাধ্যমে বাফারলেস ভাবে যেকোনো জাযগায় থেকে লাইভ খেলা এনজয় করতে পারবেন। 

JagoBD এপসের সাপোর্ট কমিউনিটি থেকেও প্রচুর সুবিধা পাওয়া যায়। এপস দেখতে যেকোনো সমস্য হলে Jagobd – Bangla TV(Official) এর ২৪ ঘন্টাই আপনি এক্টিভ সাপোর্ট কমিউনিটির সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের ইমেইল করার ঠিকানা [email protected]!

আপনাদের সুবিধার জন্য  JagoBD এর  ফিচার গুলো নিচে দেওয়া হলো–

  • ১০০+ বাংলা টিভি চ্যানেল দেখার সুবিধা।
  • বেশ কিছু আইপি ইসলামিক টিভি চ্যানেল।
  • বিনামূল্যে বাংলা নিউজ পেপার দেখার সুবিধা। 
  • স্ট্রিমিং এর জন্য শক্তিশালী ভিডিও প্লেয়ারের সুবিধা। 
  • এপস দেখতে সাইন আপ এর কোনো প্রয়োজন নেই। 
  • স্বয়ংক্রিয় ভাবে নতুন চ্যানেল আপডেট সুবিধা।

Toffee

Toffee টিভি এপসটি বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংক এর তৈরী।  Toffee এপসটি এক কথায় মোবাইলে টিভি দেখার জন্য অসাধারণ একটি এপস। Toffee এপসটির মাধ্যমে আপনি সবচেয়ে কম বাফারিং এ বিনামূল্যে সেরা ভিডিও কোয়ালিটিতে ভিডিও উপভোগ করতে পারবেন। তাছাড়া অন্যান্য টিভি এপসের মতই Toffee এপসে দেশী এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে প্রায় ১০০টিও বেশী টিভি চ্যানেল দেখা যায়। এছাড়া রয়েছে মুভি, টেলিফিল্ম, মিউজিক ভিডিও ইত্যাদি। 

টফি এপসটির সবচেয়ে অবাক করার ফিচার হলো আপনি নিজেও এই এপসে কন্টেন্ট তৈরী করে দিতে পারবেন। সাথে সেই ভিডিও থেকে Toffee এপস থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন। আর টফি এপসের যেটি দেখে আমি আরও বেশী অবাক হয়েছি সেটি হলো Toffee এপস থেকে সব কিছুই বিনামূল্যে দেখা যায়। এদের কোনো স্পেশাল প্যাকেজ নেই৷ 

যার অর্থ দাঁড়ায়, Toffee এপটি হচ্ছে শতভাগ ফ্রি একটি এন্টারটেইনমেন্ট এপ। এই এপস থেকে আপনি নিজস্ব কন্টেন্ট সাবমিট করে ইউটিউবের মত করে টাকাও ইনকাম করতে পারবেন।

Toffee এপটির স্পেশাল ফিচার গুলো এবার আমরা দেখে নেই–

  • বিনামূল্যে ১০০+ টিভি চ্যানেল লাইভ স্ট্রিম করতে পারবেন।
  • সকল টিভি এপসের মধ্যে এটিতেই বাফার সবচেয়ে কম।
  • Toffee এপসের  ইন্টারফেস অনেক ক্লিন এবং কন্টেন্ট খুঁজে পাওয়া সহজ। 
  • নিজস্ব কন্টেন্ট এর মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ।
  • বাংলালিংকের এপস হলেও সব ধরণের নেটওয়ার্ক ব্যবহার কারিদের জন্য এপসটি ফ্রি।

 

Airtel TV+

Airtel TV+  এপসটি মূলত এয়ারটেল সিমের ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এই এপসটি ডেভেলপ করেছে Robi Axiata Ltd। Airtel TV+ এর সাহায্যে বিভিন্ন দেশের এওয়ার্ড উইনিং টিভি শো, নাটক, ওয়েব সিরিজ, ডকুমেন্টরিস, খেলাধুলা সহ আরও আনেক কিছু উপভোগ করা যায়।

তবে Airtel TV+ ব্যবহার করার একটা ছোট সমস্যা  আছে৷ সেটি হলো Airtel TV+ অ্যাপ এ রেজিস্ট্রেশন ছাড়া কোনো কন্টেন্টই দেখা যায়না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেও হবে না, সেটি হলো Airtel TV+ তে আপনি ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন ভাষার কন্টেন্ট দেখার সুবিধা উপভোগ করতে পারবেন। এই সুবিধাটি সচরাচর সাধারণ কোনো লাইভ টিভি দেখার এপসে থাকেনা। Airtel TV+ এপসে সাবস্ক্রিপশন ফি তুলনামূলক ভাবে অনেক কম। দেশের অন্য কোনো VOD সার্ভিস প্রভাইডার এত কম মূল্যে সাধারণত টিভি সার্ভিস প্রভাইড করে না। 

Airtel TV+ অ্যাপ এর ফিচার গুলো হলো–

  • কোনো প্রোগ্রাম না দেখতে পারলে সুবিধা মত সময়ে সেই প্রোগ্রাম গুলো পুনরায় দেখার সুবিধা। Airtel TV+ এর  Catch Up অপশন দ্বারা ২৪ ঘন্টার ভিতরে এই সুবিধাটি পাওয়া যাবে।
  • Airtel TV+ এপসটির রয়েছে এক্সটেনসিভ গ্লো কন্টেন্ট লাইব্রেরি।
  • Airtel TV+ এ আপনার কোনো এডভার্টাইজমেন্ট দেখতে হবেনা।
  • Airtel TV+ এপসে আপনি একসাথে ৩টি ডিভাইসে স্ট্রিম করতে পারবেন।
  • এই এপসের ভিডিও প্লেয়ারে আপনি যেকোনো ভিডিও Pause, Resume এবং Play করতে পারবেন৷ 
  • Airtel TV+ এপটি আপনারা যারা এয়ারটেল ইউজার তারাই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

তো এই ছিল আমাদের মোবাইলে টিভি দেখার সেরা ৫ টি এপস নিয়ে আমাদের আজকের এই পোস্ট। এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে থাকলে আশা করি মোবাইলের সেরা ৫ টি টিভি দেখার এপস নিয়ে আপনাদের কোনো কনফিশন থাকবেনা। এই পোস্টটি ভালো লেগে থাকলে আপনাদের সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top